১০ জুলাই ২০২৬, শুক্রবার, ০২:০৬

শিরোনাম
‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক

ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ

ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০১:০৫

ভারতের মহাকুম্ভে পুণ্যস্নানের সময় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুমতি ছাড়া ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে মহাকুম্ভে নারীদের স্নান ও পোশাক পরিবর্তনের সময় গোপনে ভিডিও ধারণ করে অনলাইনে বিক্রির অভিযোগ উঠেছিল। এবার একই ধরনের ঘটনায় ক্যাটরিনার ভিডিও ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ত্রিবেণী সঙ্গমে শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে পুণ্যস্নানে অংশ নেন ক্যাটরিনা কাইফ। সেই সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্নানের সময় অভিনেত্রীকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন মানুষ।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্যাটরিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক ভক্ত। অভিযোগ উঠেছে, দুই তরুণ ওই ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওতে তাদের ক্যাটরিনাকে দেখিয়ে মন্তব্য করতেও শোনা যায়।

ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাটরিনার ভক্তরা। তারা এমন আচরণকে অশোভন ও নিন্দনীয় বলে উল্লেখ করে অভিযুক্তদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের মানুষ সব জায়গার পরিবেশ নষ্ট করে এবং অন্যের শান্তি ও সম্মানের ক্ষতি করে।

আরও পড়ুন