মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৩:১৩
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। এবার হাতে আঁকা মেহেদির নকশায় প্রেমিকের নামের ইঙ্গিত দিয়ে নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী।
সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন জাহ্নবী। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি শাড়িতে তোলা কয়েকটি ছবি তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ছবিগুলোতে ভক্তদের নজর কাড়ে তার হাতে আঁকা মেহেদি। খুঁটিয়ে দেখলে সেখানে শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’ লেখা দেখা যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
জাহ্নবী ও শিখরের পরিচয় বহুদিনের। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, কিশোর বয়স থেকেই একে অপরকে চেনেন তারা। ২০১৬ সালে প্রথম তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরে ২০১৮ সালে জাহ্নবীর অভিষেক চলচ্চিত্র ধড়ক মুক্তির সময় বিচ্ছেদের খবরও প্রকাশিত হয়।
তবে ২০২৩ সাল থেকে বিভিন্ন অনুষ্ঠান, অবকাশযাপন এবং অনন্ত আম্বানির বিয়ের আয়োজনে তাদের একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। এর আগে ২০২৪ সালে বাবা বনি কাপুরের ময়দান সিনেমার প্রদর্শনীতে ‘শিখু’ লেখা একটি নেকলেস পরেও আলোচনায় এসেছিলেন জাহ্নবী। একই বছর কফি উইথ করণ অনুষ্ঠানে কথোপকথনের সময় শিখরের নাম নিজের স্পিড ডায়ালে থাকার বিষয়টিও অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করে ফেলেন তিনি।
শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী। যুক্তরাজ্যের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি গেমিং ও অবকাঠামো খাতেও তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
- • তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী
- • সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
- • দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
- • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
- • মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
- • কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
- • নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
