এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৩:১৮
বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে ব্যস্ত লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে মাঠের বাইরে নতুন এক বিতর্কে পড়েছে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর ও এফবিআই কর্মকর্তারা মার্কিন মাটিতে এএফএর আর্থিক কার্যক্রম নিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। তদন্তের মূল উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এএফএ কীভাবে শত শত মিলিয়ন ডলার স্থানান্তর করেছে এবং এসব লেনদেনের কোনোটি অর্থপাচার বা প্রতারণার মতো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা যাচাই করা।
প্রতিবেদনে বলা হয়, তদন্তের কেন্দ্রে রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডএন্টার এলএলসি। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি থেকে পাওয়া অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। অ্যাডিডাস ও ওয়ার্নারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তিগুলোও এর আওতায় রয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক হাভিয়ের ফারোনি এবং তার স্ত্রী এরিকা জিলেট যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক কোটি ডলার স্থানান্তর করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
লা নাসিওন–এর পর্যালোচনা করা ব্যাংকিং নথির তথ্য অনুযায়ী, ট্যুরপ্রোডএন্টার এলএলসি সিটিব্যাংক, সিনোভাস, ব্যাংক অব আমেরিকা, জেপি মর্গান ও পিএনসি ব্যাংকের মাধ্যমে অন্তত ২৬০ মিলিয়ন মার্কিন ডলার লেনদেন করেছে। এর মধ্যে কেবল একটি অংশের সঙ্গে এএফএর পরিচালন ব্যয়ের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। এছাড়া আরও ৫৭ মিলিয়ন ডলার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে, যার উৎস ও গন্তব্য নিয়ে তদন্ত চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ তদন্তের অংশ হিসেবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
- • তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী
- • সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
- • দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
- • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
- • মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
- • কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
- • নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
