তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২০:২৩
জাতীয় সংসদে তিন মন্ত্রীর অনুপস্থিতির কারণে প্রশ্নোত্তর পর্ব মাঝপথে স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে উপস্থিত না থাকায় বাকি প্রশ্নগুলো টেবিলে উত্থাপনের ঘোষণা দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বুধবার (৮ জুলাই) আছরের বিরতির পর সংসদ অধিবেশন পুনরায় শুরু হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। দিনের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর শুরু হওয়ার কথা ছিল।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের কাছে সংসদ সদস্যদের প্রশ্ন নির্ধারিত ছিল। তবে আছরের বিরতির পর তারা কেউ সংসদে উপস্থিত ছিলেন না।
বিকেল ৫টা ২৬ মিনিটে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি বলেন, মন্ত্রীদের কাছে নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কোনো মন্ত্রী সংসদে উপস্থিত নেই। এ কারণে প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।
এরপর ডেপুটি স্পিকার পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে। তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে কথা বলেন। পরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বক্তব্য দেওয়ার সময় জানান, তারও প্রশ্নোত্তর পর্ব ছিল। এ সময় তিনি বলেন, মন্ত্রী না থাকায় প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়েছে বলা হয়েছে, তবে তিনি উপস্থিত ছিলেন।
জবাবে ডেপুটি স্পিকার জানান, তার বিষয়টি প্রশ্নোত্তর পর্বের আওতাভুক্ত নয়।
এর আগে বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। প্রথমে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ ছিল। পরে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
আছরের বিরতির আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে বিরতির পর সংশ্লিষ্ট মন্ত্রীরা অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তরের বাকি কার্যক্রম আর চালানো সম্ভব হয়নি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • মেলবোর্ন উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
- • শাপলা চত্বর মামলার তদন্ত শেষ
- • এআই ভুয়া ছবি নিয়ে মুখ খুললেন সেলিম
- • ট্রাম্পের 'যুদ্ধবিরতি শেষ' ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- • ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ
- • আজকের দিনেই জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল ব্রাজিল
- • নিউইয়র্কে বঙ্গ সম্মেলনে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ‘মানুষের বাগান’
- • তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
