দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১৩:২৬
রাজধানীর অন্যতম ব্যস্ত সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “টার্মিনাল কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে পারে না। শুধুমাত্র যাত্রী ওঠানামার বাসই টার্মিনালে অবস্থান করবে, অন্য কোনো বাস রাখা যাবে না।”
তিনি জানান, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এ সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সায়েদাবাদ বাস টার্মিনালে এসি বাসের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হবে জানিয়ে আব্দুস সালাম বলেন, টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে সুশৃঙ্খল করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
তিনি বলেন, সিটি করপোরেশনের লক্ষ্য হলো সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও কার্যকর যাত্রীসেবা কেন্দ্রে পরিণত করা।
এ সময় তিনি গুলিস্তান এলাকা থেকেও বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে সিটি করপোরেশন।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
- • তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী
- • সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
- • দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
- • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
- • মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
- • কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
- • নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
