বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২৩:০৯
বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও কূটনৈতিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা।
বুধবার (৮ জুলাই) ঢাকায় পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সভার (এফওসি) ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দার। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে তাজিক উপপররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক ও চুক্তির মতো প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন। উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন, দ্বৈত কর পরিহার এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা সুবিধা সহজ করার বিষয়ে দ্রুত চুক্তি সম্পাদনের আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বিনিয়োগ সুরক্ষা, শিল্প খাতে সহযোগিতা, সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সীমিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বেসরকারি খাতের যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বাংলাদেশ-তাজিকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রস্তাবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও দুই দেশ সম্মত হয়েছে।
বৈঠকে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) বাংলাদেশের সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়েও আলোচনা হয়। তাজিকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম
- • এইচএসসিতে অসদুপায়ের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
- • ১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
- • ট্রাম্পের মুখে জাপানের বদলে ইরান!
- • বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • নরওয়ে শিবিরে অসুস্থতার হানা
- • আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারির দায়িত্ব পালনের সুযোগ হারাবেন অলিভার
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
