০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:৩৪

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

ট্রাম্পের মুখে জাপানের বদলে ইরান!

ট্রাম্পের মুখে জাপানের বদলে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২৩:৩৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুল তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কথা বলতে গিয়ে তিনি ভুল করে জাপানের নাম উল্লেখ করেছেন।

ট্রাম্প দাবি করেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র জাপান’ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ধারণা করা হচ্ছে, তিনি মূলত ইরানের কথা বলতে চেয়েছিলেন।

বুধবার (৮ জুলাই) ট্রাম্প বলেন, এক ঘণ্টার ব্যবধানে রণতরীটিতে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তার দাবি, সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে এবং এর মধ্যে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে নতুন করে হামলা চালায়। এরপরই মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ও যুক্তরাষ্ট্র পরস্পরের শত্রু রাষ্ট্র ছিল। তবে যুদ্ধের পর দুই দেশ ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন