০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০০:৫১

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম

ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০০:০৩

অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় ধলাই নদীর বাঁধ ভেঙে যায়। স্থানীয়দের দাবি, প্রায় ১০০ মিটার অংশজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যাকবলিত মানুষের পাশে প্রশাসন থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বাঁধ ভেঙে যাওয়ায় দ্রুত এলাকায় পানি ছড়িয়ে পড়ে।

এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের নদ-নদীর পানি বাড়ছে। মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা ও জুড়ী নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ধলাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। মখাবিল এলাকায় বাঁধের একটি অংশে কাজ করার ক্ষেত্রে বিএসএফের বাধার কারণে পুরোপুরি কাজ করা সম্ভব হয়নি। যতটুকু সম্ভব হয়েছে, ততটুকুই কাজ করা হয়েছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন