০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৮

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমার রাও

এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমার রাও

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০০:৪২

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জীবন নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘দাদা’। ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করা রাজকুমার রাওয়ের ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে তার জন্মদিন উপলক্ষে।

প্রকাশিত পোস্টারে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডস স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলির ঐতিহাসিক জার্সি খুলে উল্লাসের মুহূর্তটি তুলে ধরা হয়েছে। সেই বিখ্যাত ভঙ্গিতেই দেখা গেছে রাজকুমার রাওকে।

পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সৌরভ নিজেও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবনের সেরা উপহার। তুমি আমার কাভার ড্রাইভ কিভাবে খেলো, সেটা দেখার অপেক্ষা সইছে না।’

পোস্টারে লেখা হয়েছে, ‘তিনি শুধু খেলাটাই খেলেননি, বদলে দিয়েছেন খেলাটাকেই।’

পশ্চিমবঙ্গের বেহালায় জন্ম নেওয়া সৌরভ গাঙ্গুলি ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার সংগ্রহ ১৮ হাজার ৫৭৫ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ৩৮টি সেঞ্চুরি।

‘দাদা’ সিনেমায় সৌরভের ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এতে রাজকুমার রাওয়ের পাশাপাশি অভিনয় করছেন তানিয়া মানিকতলা, শাশ্বত চ্যাটার্জি ও অপরাজিতা আঢ্যসহ অনেকে। আগামী বছরের ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন