ইনকিলাব কালচারাল সেন্টারে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০০:৫৪
ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠন ও ওয়ারিশ-সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (৮ জুলাই) রাতে নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তারা।
আব্দুল্লাহ আল জাবের জানান, শহীদ ওসমান হাদি মৃত্যুর আগে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। সেন্টারটি শুরু থেকেই ‘জনতার আমানত’ হিসেবে পরিচালনার পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আরও জটিল হয়েছে। শহীদ ওসমান হাদির প্রতি সম্মান ও ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজের ভিত্তিতে সেন্টারটি তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাবের আরও জানান, তার দায়িত্বকালীন সময়ের আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় কিছু হিসাব আলাদাভাবে উপস্থাপন করা হবে।
অন্যদিকে, ফাতিমা তাসনিম জুমা জানান, বাংলাদেশপন্থি সংস্কৃতির স্বার্থে তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে পরবর্তীতে সেন্টারটির কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বাড়তে থাকায় বিষয়টি নিয়ে শহীদ ওসমান হাদির সঙ্গে আলোচনা করেছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি জানান, ওয়ারিশ-সংক্রান্ত বিরোধ, অপপ্রচার ও মানহানিকর মন্তব্যের পরিস্থিতিতে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুইজনই জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ইনকিলাব কালচারাল সেন্টার ওয়ারিশদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের দায়িত্বকালীন আর্থিক হিসাব প্রকাশ করা হবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • মুক্তি পেল উষ্ণতায় ভরপুর টক্সিক মুভির প্রথম গান
- • আর্জেন্টিনার কাছে হারেও মিশরের কোটি ডলার লাভ
- • ইনকিলাব কালচারাল সেন্টারে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
- • বৈরী আবহাওয়ায় চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
- • এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিকে রাজকুমার রাও
- • ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি, আস্থা রাখছেন দেশাম
- • সালমান খানের নতুন লুক নিয়ে ভক্তদের উচ্ছ্বাস
- • ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
