০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:২৩

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার কাছে হারেও মিশরের কোটি ডলার লাভ

আর্জেন্টিনার কাছে হারেও মিশরের কোটি ডলার লাভ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০১:০৩

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে এবারের বিশ্বকাপে আলোচনায় এসেছে মিশর। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিলেও আফ্রিকার দলটির পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে।

এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফার প্রাইজমানি থেকে রেকর্ড ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার পেতে যাচ্ছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। বিশ্বকাপের এক আসর থেকে মিশরের এটি সর্বোচ্চ আর্থিক পুরস্কার।

এবারের বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিশর। নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের প্রথম জয় তুলে নেয় দলটি। পাশাপাশি এক আসরে প্রথমবারের মতো পাঁচটি ম্যাচ খেলার কীর্তি গড়েছে ফারাওরা।

আক্রমণভাগেও নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে মিশর। পুরো টুর্নামেন্টে ৮ গোল করে এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে তারা।

বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে নকআউটে ওঠা মিশর শেষ পর্যন্ত দুটি জয়, দুটি ড্র ও একটি হার নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে।

ফিফার প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপ প্রস্তুতি ও আনুষঙ্গিক খরচ বাবদ মিশর পেয়েছে ২.৫ মিলিয়ন ডলার। মূল পর্বে অংশ নেওয়ার জন্য ১০ মিলিয়ন এবং শেষ ষোলোতে ওঠার জন্য আরও ৬ মিলিয়ন ডলার যোগ হয়েছে।

সব মিলিয়ে ১৮.৫ মিলিয়ন ডলার আয় করে এবারের বিশ্বকাপে আর্থিকভাবেও নতুন রেকর্ড গড়েছে মিশর।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন