আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারির দায়িত্ব পালনের সুযোগ হারাবেন অলিভার
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২২:২৮
বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পাওয়ার আশায় রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার। তবে আর্জেন্টিনা ফাইনালে উঠলে সেই সুযোগ হাতছাড়া হতে পারে তার। কারণ, ফিফা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ও ইংল্যান্ড-সংশ্লিষ্ট ম্যাচে দুই দেশের রেফারিদের দায়িত্ব না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে।
১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের পর থেকে নিরপেক্ষতা নিশ্চিত করতে এই নীতি মেনে চলছে ফিফা। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে সংঘটিত ওই যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ জন সেনা নিহত হয়। চার দশক পেরিয়ে গেলেও বিষয়টি এখনও দুই দেশের জন্য সংবেদনশীল রাজনৈতিক ইস্যু।
এই কারণেই আর্জেন্টিনা ফাইনালে উঠলে মাইকেল অলিভারকে শিরোপা নির্ধারণী ম্যাচের দায়িত্ব দেওয়া হবে না। একইভাবে ইংল্যান্ডের ম্যাচেও আর্জেন্টাইন কোনো রেফারিকে দায়িত্ব দেওয়া হয় না।
এর আগেও একই কারণে সুযোগ হারিয়েছিলেন ইংল্যান্ডের আরেক রেফারি অ্যান্থনি টেলর। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় তিনিও ফাইনাল পরিচালনার সুযোগ পাননি।
চলতি বিশ্বকাপে অলিভার ইতোমধ্যে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন। স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল পরিচালনার মাধ্যমে তার ম্যাচসংখ্যা সাতটিতে পৌঁছাবে, যা বিশ্বকাপে কোনো ইংলিশ রেফারির জন্য সর্বোচ্চ।
অন্যদিকে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর রেফারিং নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। হোসাম হাসান অভিযোগ করেন, তার দল ভালো খেললেও ম্যাচে ন্যায্য সিদ্ধান্ত পায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন-কে লাল কার্ড দেখানোর পরও পরের ম্যাচে খেলার অনুমতি দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে। সূত্র: বিবিসি
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • নরওয়ে শিবিরে অসুস্থতার হানা
- • আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারির দায়িত্ব পালনের সুযোগ হারাবেন অলিভার
- • মেলবোর্ন উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
- • শাপলা চত্বর মামলার তদন্ত শেষ
- • এআই ভুয়া ছবি নিয়ে মুখ খুললেন সেলিম
- • ট্রাম্পের 'যুদ্ধবিরতি শেষ' ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
