০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫১

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

নরওয়ে শিবিরে অসুস্থতার হানা

নরওয়ে শিবিরে অসুস্থতার হানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২৩:০২

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে নরওয়ে। দলের একাধিক ফুটবলার অসুস্থ হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শঙ্কা তৈরি হয়েছে।

নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড জানিয়েছেন, কয়েকজন খেলোয়াড় অসুস্থ হওয়ায় দলের চিকিৎসককে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘খবরটি সত্যি। আমাদের কিছু সমস্যা হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে এবং দলীয় চিকিৎসক এখন খুব ব্যস্ত।’

অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও নিয়ল্যান্ড ধারণা করছেন, দলের ছুটির সময় কেউ সংক্রমিত হয়ে থাকতে পারেন। তবে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সবাই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিশ্বকাপে শুরু থেকেই দীর্ঘ ভ্রমণের ধকল সামলাতে হচ্ছে নরওয়েকে। বস্টন, নিউ জার্সি, ডালাসসহ বিভিন্ন ভেন্যুতে যাতায়াতের কারণে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়েছে বলে মনে করা হচ্ছে।

নরওয়ের সংবাদমাধ্যম ডাগব্লাদেত জানিয়েছে, অসুস্থতার কারণে ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জর্গেন স্ট্রান্ড লারসেন ও মার্কাস হোলমগ্রেন পেডারসেন আগের ম্যাচগুলোতে খেলতে পারেননি। এমনকি কোচ স্তালে সোলবাক্কেনও অসুস্থতার সমস্যায় ভুগেছেন।

তবে পরিস্থিতি গুরুতর নয় বলে জানিয়েছেন নরওয়ে কোচ। তার মতে, দীর্ঘ ভ্রমণ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ব্যস্ত সূচকের কারণে খেলোয়াড়দের মধ্যে কাশি ও গলার সমস্যার মতো উপসর্গ দেখা দিয়েছে।

আগামী শনিবার মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে নরওয়ে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন