০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:২১

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

মুক্তি পেল উষ্ণতায় ভরপুর টক্সিক মুভির প্রথম গান

মুক্তি পেল উষ্ণতায় ভরপুর টক্সিক মুভির প্রথম গান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০১:০৯

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রথম ঝলক প্রকাশের পর নারীবিদ্বেষের অভিযোগে সমালোচনার মুখে পড়া সিনেমাটি এবার প্রথম গান প্রকাশের পর নতুন করে বিতর্কে জড়িয়েছে।

সম্প্রতি প্রকাশিত গানটিতে যশ ও কিয়ারা আদভানির রোমান্টিক রসায়ন, আবেগঘন মুহূর্ত এবং ঘনিষ্ঠ দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। গানটির ভিজ্যুয়াল, সুর ও দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রির প্রশংসা করেছেন অনেকেই। তবে সাহসী দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনাও।

গানটিতে প্রেমকে গভীর ও আবেগপূর্ণ অনুভূতি হিসেবে তুলে ধরা হয়েছে। যশ-কিয়ারার অভিনয় এবং তাদের পর্দার রসায়নকে ছবিটির অন্যতম আকর্ষণ হিসেবে দেখছেন দর্শকদের একটি অংশ।

তবে সমালোচকদের অভিযোগ, অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহার প্রয়োজন ছিল না। কেউ কেউ মন্তব্য করেছেন, গানটির উপস্থাপন অ্যাকশন ছবির বদলে ভিন্ন ধরনের আবহ তৈরি করেছে। এমনকি একজন দর্শক গানটির ভিডিওকে গর্ভনিরোধক পণ্যের বিজ্ঞাপনের সঙ্গেও তুলনা করেছেন।

অন্যদিকে, বিতর্কের মধ্যেও কিয়ারা আদভানির উপস্থিতি, লুক এবং যশের সঙ্গে তার রসায়নের প্রশংসা করছেন অনেক দর্শক।

গানটির সুর, কণ্ঠ ও সংগীতায়োজন করেছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণের গীতিকার রাজ শেখর। পাশাপাশি গানটি কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও প্রকাশ করা হয়েছে।

এর আগে সিনেমাটি নিয়ে যশ জানিয়েছিলেন, সাধারণত বড় বাজেটের অ্যাকশন ও গ্যাংস্টার ঘরানার সিনেমা পুরুষ নির্মাতাদের দৃষ্টিভঙ্গিতে তৈরি হয়। তবে ‘টক্সিক’-এ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। মুক্তির আগেই সিনেমাটি যেমন দর্শকদের আগ্রহ তৈরি করছে, তেমনি প্রতিটি প্রচারণামূলক কনটেন্ট ঘিরে তৈরি হচ্ছে আলোচনা ও বিতর্ক।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন