০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:৩৫

শিরোনাম
বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী

ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি, আস্থা রাখছেন দেশাম

ফ্রান্স-মরক্কো ম্যাচে আর্জেন্টাইন রেফারি, আস্থা রাখছেন দেশাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০০:১৯

ফিফা বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারিং নিয়েও চলছে আলোচনা ও বিতর্ক। বিশেষ করে শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে।

সেই বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লো ও তার সহকারীরা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কাছে জানতে চাওয়া হয়, আর্জেন্টাইন রেফারিদের নিয়ে তিনি কতটা আস্থাশীল। জবাবে তিনি বলেন, রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন থাকলেও বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে।

দেশম বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই। আমি রেফারিদের ওপর আস্থা রাখি। আশা করি, মিস্টার তেল্লো ও তার সহকারীরা ভালো ম্যাচ পরিচালনা করবেন।’

তবে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলেও স্বীকার করেন ফরাসি কোচ। তার মতে, সিদ্ধান্ত নিয়ে মতভেদ হওয়া স্বাভাবিক, কারণ তা নির্ভর করে কোন দলের সমর্থনে দেখা হচ্ছে তার ওপর।

দেশম স্পষ্ট করে বলেন, তাদের আসল প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। রেফারির দায়িত্ব হলো খেলার আইন যথাসম্ভব নিরপেক্ষভাবে প্রয়োগ করা।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন