০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৭

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১২:৩৭

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ইরানের পবিত্র শহর কোমে খাবারের প্যাকেট বিতরণ করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, কোমের একটি সড়কে একটি বড় বাকেট হাতে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বাকেটভর্তি ছোট ছোট খাবারের প্যাকেট তিনি জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের মাঝে নিজ হাতে বিতরণ করেন। এ সময় উপস্থিত অনেকেই তার কাছ থেকে খাবার গ্রহণ করেন। তবে ওই প্যাকেটগুলোতে কী ধরনের খাবার ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার হেলিকপ্টারে করে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় দফা শোকযাত্রা ও শেষ শ্রদ্ধা নিবেদনের পর আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে তেহরানেও টানা তৃতীয় দিনের মতো লাখো মানুষ রাস্তায় নেমে খামেনিকে শেষ শ্রদ্ধা জানান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, এই শোকযাত্রায় মানুষের অংশগ্রহণ ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার সমাবেশের সঙ্গে তুলনীয়।

উল্লেখ্য, গত ৩ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরান সফরে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আরও পড়ুন