০৮ জুলাই ২০২৬, বুধবার, ০১:০১

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

হতাশ না হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হতাশ না হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

ফেসবুক পোস্টে কোরআনের আয়াত উদ্ধৃত করে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’ তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার অনুসারী সেখানে ইতিবাচক মন্তব্য করে সংহতি প্রকাশ করেন।

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থী থাকায় শুরু থেকেই এই আসনটি আলোচনার কেন্দ্রে ছিল। শেষ পর্যন্ত এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির মির্জা আব্বাস।

নির্বাচনী লড়াইয়ে পরাজিত হলেও নাসীরুদ্দীনের অনুসারীরা তাকে সাহসী নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করছেন। শহিদুল ইসলাম নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘হেরে গিয়ে আমরা জিতে গেছি। আপনার ওপর ভালোবাসা বেড়ে যাচ্ছে।’ আরেকজন অনুসারী তাকে রুখে দাঁড়ানোর মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার উৎসাহ দিয়েছেন।

আরও পড়ুন