০৮ জুলাই ২০২৬, বুধবার, ১৪:২৭

শিরোনাম
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা

তাজমহলকে ‘মন্দির’ ঘোষণার দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে হাইকোর্টের তলব

তাজমহলকে ‘মন্দির’ ঘোষণার দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে হাইকোর্টের তলব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৩:৩১

তাজমহলকে প্রাচীন হিন্দু মন্দির ‘তেজো মহালয়’ দাবি করে করা এক মামলায় ভারতের কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-কে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের বেঞ্চ আবেদনকারী পক্ষের বক্তব্য শুনে জানতে চেয়েছেন, তাজমহলে জরিপ পরিচালনায় কী ধরনের বাধা রয়েছে। আদালত এ বিষয়ে কেন্দ্র ও এএসআইকে তাদের অবস্থান জানাতে বলেছে।

আবেদনকারীদের দাবি, তাজমহল মূলত ‘তেজো মহালয়’ নামে একটি প্রাচীন শিব মন্দির ছিল। পরে মোগল সম্রাট শাহজাহান সেটিকে পরিবর্তন করে স্ত্রী মমতাজ মহলের স্মৃতিসৌধে রূপ দেন। তাদের ভাষ্য, স্থাপনাটির নকশা ও বিভিন্ন স্থাপত্য বৈশিষ্ট্যে মন্দিরের নিদর্শন রয়েছে। এ দাবির সত্যতা যাচাইয়ে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে সরেজমিন পরিদর্শন, ছবি ও ভিডিওগ্রাফির অনুমতি চেয়েছেন তারা।

একই সঙ্গে তাজমহলকে মন্দির হিসেবে ঘোষণা এবং সেখানে পূজা-অর্চনার অনুমতিও চেয়েছেন আবেদনকারীরা। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকারের ভিত্তিতে এ দাবি করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, তাজমহলের কয়েকটি অংশ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় সেগুলোও তদন্তের আওতায় আনা প্রয়োজন।

এর আগে ২০১৫ সালে আগ্রার একটি দেওয়ানি আদালতে একই দাবিতে মামলা করা হয়। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০১৯ সালে জরিপের আবেদন খারিজ করে আদালত। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিভিশন আবেদনও চলতি বছরের এপ্রিলে খারিজ হয়। এরপর আবেদনকারীরা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন।

সর্বশেষ শুনানিতে হাইকোর্ট কেন্দ্র ও এএসআইকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ১০ দিনের মধ্যে নোটিশ জারির প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন