দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের বেশি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৩:০৭
বাংলাদেশে বর্তমানে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম রয়েছে সিলেট বিভাগে।
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ দেশের মসজিদের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে মোট মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি, যা দেশের মোট মসজিদের প্রায় এক-পঞ্চমাংশ।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগের পর সবচেয়ে বেশি মসজিদ রয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।
এছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মাঠপর্যায়ে থাকা তাদের কার্যালয়গুলোর মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। জেলা ও উপজেলা ভিত্তিক মসজিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। এর আগে করোনা মহামারির সময় তৈরি করা তালিকার তুলনায় বর্তমানে দেশে প্রায় ৪০ হাজার মসজিদ বেড়েছে।
দেশের ধর্মীয় স্থাপনার সংখ্যা ও বিস্তৃতি সম্পর্কে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরও পড়ুন
- • সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল
- • পাঁচ বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
- • তাজমহলকে ‘মন্দির’ ঘোষণার দাবির মামলায় কেন্দ্র ও এএসআইকে হাইকোর্টের তলব
- • দেশে মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজারের বেশি, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
- • যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা
- • ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ :আঙ্কটাড
- • ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
- • কুড়িগ্রামে তিস্তার পানি বৃদ্ধি,প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চল-বন্যার আশঙ্কা
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী
