হজ শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১১:২০
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। রোববার (২৮ জুন) পর্যন্ত মোট ২০৪টি ফিরতি ফ্লাইটে ৭৩ হাজার ৭৬ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮ হাজার ৬১৭ জন।
সোমবার (২৯ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০৮টি, সৌদিয়া এয়ারলাইনস ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইট পরিচালনা করেছে।
এয়ারলাইনসভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩ হাজার ৪৮৮ জন, সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ২৫ হাজার ১২৮ জন, ফ্লাইনাসে ১০ হাজার ২৬০ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন হাজি দেশে ফিরেছেন।
এ বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন এবং ৭ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৩৯ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৪৩ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজযাত্রা শুরু হয়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট পরিচালনা এবং ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।
আরও পড়ুন
- • কাইশু সানোর দুর্দান্ত গোলে স্তব্ধ হয়ে গেল ব্রাজিল
- • বরিশালে আটশ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারি
- • ব্রাজিলের একাদশে নেইমার নেই, জাপানের বিপক্ষে বড় লড়াই
- • শেষ সংলাপেই দর্শকদের কৌতূহল আকাশছোঁয়া করল "আওয়ারাপান ২"
- • মুজিবনগর সীমান্তে বিএসেফের দশজনকে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হলো
- • রোনালদোর খেলার ধরনেই নাকি ভুগছে পুরো পর্তুগাল দল
- • ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক, দালাল চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ
- • কেন পিছিয়ে পড়ছে ব্রাজিল? মুখ খুললেন কিংবদন্তি রোনালদো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
