০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০০:২২

শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম
ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী

বিপদ থেকে মুক্তির চারটি গুরুত্বপূর্ণ দোয়া

বিপদ থেকে মুক্তির চারটি গুরুত্বপূর্ণ দোয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৪:০০

বিপদ-আপদ ও সংকট মানুষের জীবনেরই অংশ। একজন মুমিন এসব মুহূর্তকে আল্লাহর আরও নৈকট্য লাভের সুযোগ হিসেবে গ্রহণ করেন। কঠিন সময়ে ধৈর্য ধারণের পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। নিচে এমন চারটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো।

১. তীব্র বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

কঠিন বিপদ, উৎকণ্ঠা ও পেরেশানির সময় রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি বেশি বেশি পড়তেন।

আরবি:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম।

অর্থ:
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি মহান ও পরম সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি মহান আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই; তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও সম্মানিত আরশের প্রতিপালক।
সূত্র: সহিহ বুখারি।

২. আল্লাহর রহমত ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনার দোয়া

নিজের দুর্বলতা থেকে রক্ষা এবং জীবনের সব বিষয় সংশোধনের জন্য এ দোয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরবি:

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

উচ্চারণ:
আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনি ইলা নাফসি ত্বরফাতা আইন, ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু, লা ইলাহা ইল্লা আন্তা।

অর্থ:
হে আল্লাহ, আমি তোমার রহমতেরই আশা করি। আমাকে এক পলকের জন্যও আমার নিজের ওপর ছেড়ে দিও না এবং আমার সব বিষয় সংশোধন করে দাও। তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।

৩. দোয়া ইউনুস (আ.)

হজরত ইউনুস (আ.) মাছের পেটে অবস্থানকালে এই দোয়া পাঠ করেছিলেন। বিপদ-আপদ থেকে মুক্তির জন্য এটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া।

আরবি:

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা, ইন্নি কুনতু মিনাজ্জালিমীন।

অর্থ:
তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।
সূত্র: জামে তিরমিজি।

৪. মানসিক অস্থিরতা দূর করার দোয়া

আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও তাওহিদের ঘোষণা সম্বলিত এই সংক্ষিপ্ত দোয়াটি মানসিক প্রশান্তি অর্জনে সহায়ক।

আরবি:

اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا

উচ্চারণ:
আল্লাহু আল্লাহু রব্বি, লা উশরিকু বিহি শাইআ।

অর্থ:
আল্লাহই আমার প্রতিপালক। আমি তাঁর সঙ্গে কাউকে শরিক করি না।
সূত্র: সহিহ ইবনে মাজাহ।

বিপদ-আপদের সময় এসব দোয়া পাঠের পাশাপাশি ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি তাঁর বান্দার ডাকে অবশ্যই সাড়া দেন।

আরও পড়ুন