০১ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫৩

শিরোনাম
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন দেশের সব জেলায় রেল সংযোগের পরিকল্পনা,  বড় চ্যালেঞ্জ অর্থায়ন আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’

হজে যেতে আগ্রহীদের জন্য সুখবর, শুরু হলো ২০২৭ সালের প্রাক-নিবন্ধন

হজে যেতে আগ্রহীদের জন্য সুখবর, শুরু হলো ২০২৭ সালের প্রাক-নিবন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১২:২৩

২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের ঘোষিত হজের সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে আগ্রহী হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে তার হাতে হজের সময়সূচি তুলে দেন।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজের ভিসা প্রদান শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন