১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ২০:২৫
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ অভিনীত আলোচিত সিনেমা ‘ওজি’-এর দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রথম কিস্তির সাফল্যের পর নির্মাতারা সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই সিনেমাটি ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি তেলুগু চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, ‘ওজি’-এর নতুন পর্বে পবন কল্যাণের বিপরীতে অভিনয়ের জন্য পূজা হেগড়েকে বিবেচনা করা হচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে খবরটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই প্রথমবার একই সিনেমায় জুটি বাঁধতে পারেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে।
সম্ভাব্য এই জুটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে দুজনের বয়সের ব্যবধান নিয়ে নানা মতামত প্রকাশ করছেন দর্শকরা। বর্তমানে পবন কল্যাণের বয়স ৫৪ বছর, আর পূজা হেগড়ের বয়স ৩৫ বছর। প্রায় ১৯ বছরের এই ব্যবধানকে কেন্দ্র করে কেউ সমালোচনা করছেন, আবার কেউ মনে করছেন গল্পের প্রয়োজনে এমন সিদ্ধান্ত স্বাভাবিক।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক বিনোদনবিষয়ক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পবন কল্যাণের সৃজনশীল দলের সদস্যরা জানান, ‘ওজি’-এর দ্বিতীয় পর্বের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের পর সিনেমাটির শুটিং শুরু হতে পারে। পরিচালক বিদেশ সফর শেষে দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।
সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকছেন সুজিত এবং সংগীত পরিচালনা করবেন থম্যান। তবে দ্বিতীয় পর্বের অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। ফলে পবন কল্যাণের বিপরীতে শেষ পর্যন্ত কে অভিনয় করবেন, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।
আরও পড়ুন
- • কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
- • জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ
- • হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • মেসির সময়ের মূল্য কত? ৪০ সেকেন্ডের পারিশ্রমিক ১৮৫ কোটি টাকা
- • শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
- • ১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
- • ‘এখনো মেয়ের ডাক শুনি’, রামিসার মায়ের কান্নায় ভারী হাসপাতালের পরিবেশ
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
