০১ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫১

শিরোনাম
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন দেশের সব জেলায় রেল সংযোগের পরিকল্পনা,  বড় চ্যালেঞ্জ অর্থায়ন আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’

বাংলায় আসছে তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বাংলায় আসছে তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৬:৩৩

তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি এবার বাংলা ভাষায় দেখা যাবে। মুসলিম বিশ্বের অন্যতম ঐতিহাসিক ব্যক্তিত্ব সালাহউদ্দিন আইয়ুবি–এর জীবন, সংগ্রাম ও জেরুজালেম পুনর্দখলের ইতিহাস নিয়ে নির্মিত সিরিজটির বাংলা নাম রাখা হয়েছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’। নাগরিক টিভি ও বঙ্গ–এর যৌথ উদ্যোগে সিরিজটি বাংলা ডাবিং করা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিরিজটির বাংলা সংস্করণের ঘোষণা দেওয়া হয়। এ সময় ট্রেলার ও পোস্টারও উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২ আগস্ট থেকে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে সিরিজটি প্রচারিত হবে।

সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনর্দখলের অভিযানে সালাহউদ্দিন আইয়ুবি–এর নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও সামরিক কৌশলকে ঘিরে। এতে মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, ন্যায়বিচারের প্রশ্ন এবং দ্বাদশ শতকের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। বড় পরিসরের সেট, সমৃদ্ধ সিনেমাটোগ্রাফি, অ্যাকশন দৃশ্য ও অভিনয়ের কারণে সিরিজটি তুরস্কে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

সংবাদ সম্মেলনে বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনগাথা বাংলা ভাষায় দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, ইতিহাস, রাজনীতি, অ্যাকশন ও আবেগের সমন্বয়ে নির্মিত এই সিরিজটি বাংলাদেশের দর্শকদের ভালো লাগবে।’

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘দর্শকদের জন্য মানসম্মত ও রুচিশীল অনুষ্ঠান প্রচারে আমরা সব সময় গুরুত্ব দিয়ে আসছি। বাংলা ভাষায় ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ সম্প্রচারের মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করছি।’

আরও পড়ুন