০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৩২

শিরোনাম
বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আলিয়ার ‘আলফা’ নিয়ে সমালোচনার ঝড়, ৬ দিনে আয় ৭৫ কোটি

আলিয়ার ‘আলফা’ নিয়ে সমালোচনার ঝড়, ৬ দিনে আয় ৭৫ কোটি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২২:৩৫

দুই বছর পর রুপালি পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে শুরুতে ব্যাপক আগ্রহ থাকলেও মুক্তির পর সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি।

শিব রাওয়াইল পরিচালিত ও উদয় চোপড়া রচিত ‘আলফা’ গত ৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায়। ভারতের ২ হাজার ৮০০ পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটি রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোসে সমালোচকদের কাছ থেকে মাত্র ২০ শতাংশ ইতিবাচক রিভিউ পেয়েছে। ১০ জন সমালোচক সিনেমাটিকে গড়ে ১০-এর মধ্যে ৪ দশমিক ৯০ রেটিং দিয়েছেন।

দর্শকদের মধ্যেও সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচনার প্রভাব পড়েছে বক্স অফিসেও। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ৬ দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ৪৪ দশমিক ৯৫ কোটি রুপি (নিট)। বিদেশ থেকে এসেছে ২১ দশমিক ৩০ কোটি রুপি (গ্রস)। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘আলফা’র আয় দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৮৯ কোটি রুপি (গ্রস)।

প্রায় ১৫০ কোটি রুপি বাজেটের এই স্পাই থ্রিলারে আলিয়া ভাট অভিনয় করেছেন ‘সীতা’ চরিত্রে। গল্পে দেখা যায়, গোপন সামরিক প্রকল্পে তৈরি ‘আলফা’ সিরামের পরীক্ষামূলক ফল সীতা, যাকে ছোটবেলা থেকেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময়ে তার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান বিক্রান্ত কৌল ও দুর্গার সম্পর্কের রহস্য ঘিরে এগিয়ে যায় কাহিনি।

যশরাজ স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমা ‘আলফা’তে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছেন শর্বরী বাগ, অনিল কাপুর, ববি দেওল ও দিয়া মির্জাসহ অনেকে।

আরও পড়ুন