চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল কারখানা, প্রাণহানি ২৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২১:৫০
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জিনজিয়াং শহরের হুইটেং ফুটওয়্যার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কারখানার ভবন থেকে আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নিচের তলাগুলোতে ছড়িয়ে পড়লে অনেককে জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা যায়।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে ৫০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
জিনজিয়াং শহর চীনের অন্যতম বড় জুতা উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। জুতা শিল্পে ব্যাপক উৎপাদনের কারণে শহরটিকে অনেক সময় ‘চীনের জুতার রাজধানী’ বলা হয়।
আরও পড়ুন
- • আলিয়ার ‘আলফা’ নিয়ে সমালোচনার ঝড়, ৬ দিনে আয় ৭৫ কোটি
- • ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ
- • চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
- • চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল কারখানা, প্রাণহানি ২৮
- • ‘আঘাত করলে জবাব পাবেন’, যুক্তরাষ্ট্রকে বাঘের গালিবাফ
- • সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- • চুক্তি থাকলেও আনচেলত্তির পাশে নেই ব্রাজিলিয়ান কিংবদন্তি
- • জার্মানিতে দাবদাহে প্রাণ গেল ৫ হাজারের বেশি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
