০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২২:৪৩

শিরোনাম
সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম

জার্মানিতে দাবদাহে প্রাণ গেল ৫ হাজারের বেশি

জার্মানিতে দাবদাহে প্রাণ গেল ৫ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২১:০৮

চলতি গ্রীষ্মের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত তীব্র দাবদাহে জার্মানিতে ৫ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বার্লিনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই) এ তথ্য জানিয়েছে।

আরকেআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এবারের তাপজনিত মৃত্যুর সংখ্যা আগের কয়েক বছরের বার্ষিক গড় মৃত্যুকে ছাড়িয়ে গেছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত জার্মানিতে গরমের কারণে বছরে গড়ে প্রায় ২ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছিল।

ফেডারেল পরিসংখ্যান অফিসের মৃত্যুর তথ্য ও জার্মান আবহাওয়া অধিদপ্তরের (ডিডব্লিউডি) তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির হিসাবে, গত ২২ থেকে ২৮ জুনের ভয়াবহ দাবদাহে এক সপ্তাহেই প্রায় ৪ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

এর আগে এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত সময়ে তাপজনিত মৃত্যুর সংখ্যা প্রায় ৮১০ জন বলে ধারণা করেছিল আরকেআই। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বয়স্করা। ২৮ জুন পর্যন্ত মৃতদের মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা প্রায় ২ হাজার ৯৫০ জন।

এ ছাড়া ৭৫ থেকে ৮৪ বছর বয়সীদের মধ্যে ১ হাজার ৩২০ জন, ৬৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে প্রায় ৫৫০ জন এবং ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে প্রায় ৩০০ জন মারা গেছেন।

জার্মান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০১৯ সালের জুনের পর ২০২৬ সালের জুন ছিল দেশটির দ্বিতীয় উষ্ণতম জুন। মাসের শেষ দিকে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমনকি ২৭ জুন দেশটির ৪৬টি আবহাওয়া স্টেশনে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও পড়ুন