০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৩:২৭

শিরোনাম
বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২২:২৪

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই তাসকিন আহমেদের জোড়া আঘাতে চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফেরানোর পর ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরে পাঠান এই পেসার।

তবে এরপর দলের হাল ধরেন বেন কারান ও ক্রেইগ আরভিন। আরভিনকে নাহিদ রানা ফিরিয়ে দিলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন কারান। ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তিনি।

শেষ পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থাকেন বেন কারান। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ৩৮ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সৌম্য সরকার দ্রুত ফিরলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। এরপর তানজিদ ও তাওহিদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা জাগে।

তানজিদ ৫৭ এবং হৃদয় ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজদের লড়াইও শেষ পর্যন্ত কাজে আসেনি।

শেষ দিকে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয়ে ৪৯তম ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা তিনটি এবং ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচ এখন বাংলাদেশের জন্য শুধু ব্যবধান কমানোর লড়াই।

আরও পড়ুন