২০২৬ বিশ্বকাপ ফাইনালে নতুন চমক, মঞ্চ মাতাবেন শাকিরা-বিবাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১১:২৩
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, দর্শকদের জন্য থাকছে বিশেষ বিনোদনের আয়োজন। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ শেষে ১১ মিনিটের এই বিশেষ আয়োজনে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। একই মঞ্চে দেখা যাবে পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসকে।
ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার বিখ্যাত সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের সদস্যদের নিয়ে গঠিত পিএস বাইশ কোরাস এবং শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলো।
আয়োজনটি নিয়ে জাস্টিন বিবার বলেন, “ফিফা বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বকে একসঙ্গে যুক্ত করতে পারে। অন্য কোনো আয়োজনের সেই ক্ষমতা নেই।”
স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ বিশ্ব সফর বাতিল করার পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা সংগীত উৎসবে মঞ্চে ফেরেন বিবার। গত চার বছরে সেটিই ছিল তার সবচেয়ে বড় সরাসরি পরিবেশনা।
ফিফার এই বিশেষ হাফটাইম শোর সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন শিক্ষা তহবিলে দেওয়া হবে। এই তহবিলের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা।
এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে পারফর্ম করেছিলেন শাকিরা ও বার্না বয়। তাদের পরিবেশিত বিশ্বকাপের থিম গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরুর পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে মাঠের লড়াইও এখন শেষ আটে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এছাড়া স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে, নরওয়ে লড়বে ইংল্যান্ডের সঙ্গে এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
গোলদাতার তালিকায় এখনো শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার গোলসংখ্যা আট। দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড—দুজনেরই গোল সাতটি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের গোল ছয়টি।
মাঠের শিরোপার লড়াইয়ের পাশাপাশি তারকাখচিত হাফটাইম শো এবারের বিশ্বকাপ ফাইনালকে আরও স্মরণীয় করে তুলবে বলে আশা করছে আয়োজকরা।
আরও পড়ুন
- • হজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ভোগান্তি কমেছে হাজিদের
- • প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ
- • বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে :বস্ত্র ও পাট মন্ত্রী
- • ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নতুন চমক, মঞ্চ মাতাবেন শাকিরা-বিবাররা
- • জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা ৯ দিনের ছুটি
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় থমকে গেল হরমুজ, কমেছে জাহাজ চলাচল
- • টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবির আমদানি-রপ্তানি
- • বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
