বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে :বস্ত্র ও পাট মন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১১:২৭
চলতি বছরে আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বন্ধ কলকারখানা চালু করে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ দীর্ঘদিন অলস পড়ে থাকায় তা এখন সরকারের জন্য দায়ে পরিণত হয়েছে। এসব সম্পদকে আবার উৎপাদনশীল সম্পদে রূপান্তর করতে কাজ করছে সরকার।
তিনি জানান, নতুন বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
তৈরি পোশাক শিল্পের রপ্তানি কমে যাওয়া প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির কারণে বৈশ্বিক ব্যবসায় মন্দাভাব তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানিতেও পড়েছে। বিশ্ব পরিস্থিতির উন্নতি হলে পোশাক রপ্তানি আবারও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে টিকে গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ দেওয়া হয়েছে টিকে গ্রুপকে।
চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি সেখানে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এর আগে একই স্থানে ৭৭ একর জমি জুট অ্যালায়েন্সকে লিজ দেওয়া হয়েছিল।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন
- • হজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ভোগান্তি কমেছে হাজিদের
- • প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ
- • বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে :বস্ত্র ও পাট মন্ত্রী
- • ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নতুন চমক, মঞ্চ মাতাবেন শাকিরা-বিবাররা
- • জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা ৯ দিনের ছুটি
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় থমকে গেল হরমুজ, কমেছে জাহাজ চলাচল
- • টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবির আমদানি-রপ্তানি
- • বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
