আবারও কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য ঘোষণা বাজুসের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০৯:৩৩
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার (৬ জুলাই) দুপুর সোয়া ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এ মূল্য কার্যকর থাকবে।
নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে রোববার (৫ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। সে হিসাবে নতুন দামে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
এ ছাড়া আগের দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ছিল ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। পাশাপাশি বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
আরও পড়ুন
- • আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান
- • পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব
- • ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমির টিকিট পাবে কে?
- • মেসিদের কাছে হার, তবে ফিফা থেকে ২২৮ কোটি টাকা পাচ্ছে মিশর
- • ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ এটি কি হাদিস?
- • রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
- • ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিমান ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত
- • আবারও কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য ঘোষণা বাজুসের
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
