পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১০:০৭
পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এই উদ্যোগের আওতায় একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের অংশ হিসেবেই পর্যটন ভিসা পাওয়া যাবে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে গালফ নিউজ জানিয়েছে, নির্বাচিত কয়েকটি দেশের পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন এই কার্যক্রম চালু করা হয়েছে।
নতুন প্যাকেজ ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একটিমাত্র সমন্বিত প্যাকেজের আওতায় পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এতে বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেল বা আবাসন সুবিধা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া পর্যটকেরা নিজেদের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম এবং সৌদির দর্শনীয় স্থান ভ্রমণের সুবিধাও যুক্ত করতে পারবেন।
এই উদ্যোগের ফলে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল বুকিং এবং ভিসা ব্যবস্থাপনার ঝামেলা অনেকটাই কমবে। অনুমোদিত ট্রাভেল এজেন্টরাই এই সেবা দিতে পারবে, যাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দেওয়ার সুবিধা থাকতে হবে।
সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর আওতায় পর্যটন খাত সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, এই উদ্যোগ দর্শনার্থীদের জন্য আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। প্যাকেজ ভিসার মাধ্যমে পর্যটন অংশীদারদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সৌদি আরব ভ্রমণের নতুন ও আধুনিক সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- • প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ
- • বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে :বস্ত্র ও পাট মন্ত্রী
- • ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নতুন চমক, মঞ্চ মাতাবেন শাকিরা-বিবাররা
- • জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা ৯ দিনের ছুটি
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় থমকে গেল হরমুজ, কমেছে জাহাজ চলাচল
- • টানা বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবির আমদানি-রপ্তানি
- • বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ
- • আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভিএআর বিতর্কে মুখ খুললেন ইনফান্তিনো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
