০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪৩

শিরোনাম
আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিমান ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিমান ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০৯:৩৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন বাহিনীর হামলায় দেশটির ৮ সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও বুশেহরে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (৮ জুলাই) ভোরে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন। মার্কিন বাহিনীর হামলায় দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেলায়েতি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের কারণে উপসাগরীয় অঞ্চলে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক ভঙ্গের ঘটনায় অঞ্চলটি নতুন করে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ইরান আগেও দেখিয়েছে, কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।

বেলায়েতি আরও বলেন, উপসাগরীয় অঞ্চল কোনো দেশের রাজনৈতিক জুয়া খেলার জায়গা নয়। যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন