ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০৯:১৮
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম এক ডলারের বেশি বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার হুমকি দেওয়ার পর তেলের দাম গত দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠে।
বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ২ ডলারে ওঠে। পরে তা আরও বেড়ে ৭৯ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ৭৩ দশমিক ৫২ ডলার থেকে বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ৭৬ ডলারে লেনদেন হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল অব্যাহত রাখতে ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন দফায় হামলা চালানো হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই অভিযান আগের হামলার তুলনায় আরও বড় পরিসরের। অন্যদিকে ইরানের স্থানীয় গণমাধ্যম বন্দর আব্বাস, আবু মুসা ও বুশেহরসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে।
গত মাসে ইরানের তেল রপ্তানার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুবিধা বাতিল হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করে তেহরান। এর জবাবে নতুন সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এই অঞ্চলের সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলছে। সাম্প্রতিক হামলার পর প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নিরাপত্তা ঝুঁকিও সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
আরও পড়ুন
- • আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান
- • পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করল সৌদি আরব
- • ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমির টিকিট পাবে কে?
- • মেসিদের কাছে হার, তবে ফিফা থেকে ২২৮ কোটি টাকা পাচ্ছে মিশর
- • ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ এটি কি হাদিস?
- • রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
- • ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বিমান ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত
- • আবারও কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য ঘোষণা বাজুসের
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
