০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪৬

শিরোনাম
আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন

আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

আজ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০৯:২৮

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।

ইরাকের পবিত্র শহর কারবালায় শেষ শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। পরে জানাজার জন্য তা মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়। চূড়ান্তভাবে সেখানেই তাঁকে দাফন করা হবে।

১৯৩৯ সালে জন্ম নেওয়া খামেনির জন্মস্থান মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান। এখানে অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজার মাজার অবস্থিত। এ কারণে শহরটি শিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে বিবেচিত।

ধারণা করা হচ্ছে, তাঁর ধর্মীয় ও রাজনৈতিক অবস্থানের গুরুত্ব বিবেচনায় ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জন্মও মাশহাদে। একই মাজার প্রাঙ্গণে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও সমাহিত করা হয়েছিল। একসময় তাঁকে ইরানের সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দেখা হলেও আকস্মিক মৃত্যুর কারণে সেই সম্ভাবনার অবসান ঘটে।

আরও পড়ুন