০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪১

শিরোনাম
বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান বাংলাদেশ-তাজিকিস্তান বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বার্তা তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

মেসিদের কাছে হার, তবে ফিফা থেকে ২২৮ কোটি টাকা পাচ্ছে মিশর

মেসিদের কাছে হার, তবে ফিফা থেকে ২২৮ কোটি টাকা পাচ্ছে মিশর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ০৯:৫৭

বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিলেও এবারের আসর থেকে বড় আর্থিক প্রাপ্তি নিয়ে দেশে ফিরছে মিশর। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে প্রায় ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার পেতে যাচ্ছে ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২২৮ কোটি টাকা।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল আফ্রিকার দলটি। ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মোহাম্মদ সালাহদের মিশর। তবে শেষ দিকে লিওনেল মেসিদের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলের নাটকীয় হারে বিশ্বকাপ যাত্রা শেষ হয় তাদের।

তবে এবারের বিশ্বকাপ মিশরের ফুটবল ইতিহাসে অন্যতম সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয় দলটি। শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে তারা।

এরপর আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষেও দীর্ঘ সময় আধিপত্য দেখিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় আফ্রিকার প্রতিনিধিরা।

২০২৬ বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে মিশর। প্রথমবারের মতো একটি বিশ্বকাপ আসরে পাঁচটি ম্যাচ খেলেছে তারা। এছাড়া পুরো টুর্নামেন্টে ৮ গোল করে এক আসরে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ডও করেছে দলটি।

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিকভাবেও বড় অর্জন এসেছে মিশরের। ফিফার প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি ফেডারেশন প্রস্তুতি ও সাংগঠনিক ব্যয়ের জন্য পেয়েছে ২.৫ মিলিয়ন ডলার।

এ ছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য ১০ মিলিয়ন ডলার এবং শেষ ষোলোতে ওঠার পুরস্কার হিসেবে আরও ৬ মিলিয়ন ডলার পেয়েছে মিশর।

সব মিলিয়ে ফিফার কাছ থেকে মিশরের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ দেশটির ফুটবল অবকাঠামো ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন