বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলের রেফারির বিশাল বহর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ০০:৩৮
ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা।
প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ১০৪টি ম্যাচ পরিচালনার জন্য ৬টি ফেডারেশনের অধীনে থাকা ৫০টি দেশ থেকে এই অভিজ্ঞ বহর সাজানো হয়েছে। তালিকায় খেলোয়াড়দের মতো রেফারির সংখ্যাতেও দাপট দেখা গেছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের।
ফিফার প্রকাশিত তালিকায় রয়েছেন ৫২ জন মূল রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও রেফারি (VAR)। এর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকেই যৌথভাবে সর্বোচ্চ ১৮ জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। দুই দেশ থেকেই সমান ৩ জন করে মূল রেফারি, ৫ জন সহকারী রেফারি এবং ১ জন করে ভিডিও রেফারি মনোনীত করা হয়েছে।
ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান কিংবদন্তি পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন, ‘গুণগত মান সবার আগে’—এই নীতিতেই গত তিন বছরের পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বসেরা এই রেফারিদের বাছাই করা হয়েছে।
আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে এই মহাযজ্ঞের। ম্যাচ সংখ্যা বেড়ে যাওয়ায় ফিফাকে এবার বড় সংখ্যক রেফারি নিয়োগ করতে হয়েছে। নির্বাচিত এই বিশাল বহর আগামী ৩১ মে মায়ামিতে একত্রিত হবে এবং সেখান থেকেই শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মেগা ফাইনালের মাধ্যমে সমাপ্তি ঘটবে তিন দেশে আয়োজিত এই মেগা টুর্নামেন্টের।
আরও পড়ুন
- • দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
- • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
- • মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
- • কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
- • নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি
- • ধলাই নদের বাঁধ ভেঙে কমলগঞ্জে বন্যা, পানিবন্দী ১০ হাজার মানুষ
- • হজ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ভোগান্তি কমেছে হাজিদের
- • প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
