ধলাই নদের বাঁধ ভেঙে কমলগঞ্জে বন্যা, পানিবন্দী ১০ হাজার মানুষ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১২:৪৪
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদের বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আউশ ধানসহ বিভিন্ন ফসলের মাঠ।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের চাপে ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় ধলাই নদের প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। এরপর দ্রুত পানি লোকালয়ে ঢুকে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়।
প্লাবিত এলাকাগুলোর বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই বাঁধের ওই অংশটি ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো সংস্কার করা হলে এমন ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। বন্যার পানিতে বহু পরিবারের বসতঘরে পানি উঠেছে, নষ্ট হয়েছে আউশ ধানসহ বিভিন্ন ফসল।
এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানিও দ্রুত বাড়ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মোকাবিল এলাকায় বিএসএফের বাধার কারণে বাঁধের পুরোপুরি সংস্কার করা সম্ভব হয়নি। তবে যতটুকু সম্ভব, ততটুকু কাজ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বন্যাকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ চলছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক
- • তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন: আইনমন্ত্রী
- • সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল
- • দখলমুক্ত করে আধুনিক টার্মিনাল হবে সায়েদাবাদ: ডিএসসিসি প্রশাসক
- • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
- • মেহেদিতে প্রেমিকের নাম, সম্পর্ক নিয়ে ফের আলোচনায় জাহ্নবী কাপুর
- • কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
- • নতুন উপজেলা পেল তিন জেলা, প্রজ্ঞাপন জারি
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
