বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২৩:১৫
কয়েকটি ধর্মীয় পোগ্রামে অংশগ্রহণ করতে দাওয়াতি সফরে বাংলাদেশ আসছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
আগামী ১২ জুলাই (রোববার) ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। ১১ দিনের সফরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কি-নোট স্পিকার) হিসেবে বক্তব্য দেবেন তিনি।
একই অনুষ্ঠানে আল্লামা সাজ্জাদ নোমানীর উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই কনফারেন্স ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে এবং দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী চিন্তাচর্চায় আগ্রহী ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত হবে।
বাংলাদেশ সফরকালে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।
চট্টগ্রাম সফরে দেশের বৃহৎ দুটি বড় মাদ্রাসা হাটহাজারী ও পটিয়ায় যাওয়ার কথা রয়েছে তার।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ফোনালাপ
- • মার্কিন হামলার পর পাকিস্তানকে সতর্ক করল ইরান
- • শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • জোহানেসবার্গে গুলিতে নিহত নোয়াখালীর ব্যবসায়ী সুমন
- • লাইটের নিচে ব্যাটিং কিছুটা কঠিন ছিল, দাবি মিরাজের
- • বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী
- • আলিয়ার ‘আলফা’ নিয়ে সমালোচনার ঝড়, ৬ দিনে আয় ৭৫ কোটি
- • ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
