ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ২২:০৯
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) দুই দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।
সোমবার (২ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর তার এই সফরে নতুন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
আরও পড়ুন
- • ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ
- • ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • স্পেনকে হারানোর আত্মবিশ্বাস বেলজিয়ামের, সেমির লড়াই আজ
- • ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের
- • পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ফোনালাপ
- • মার্কিন হামলার পর পাকিস্তানকে সতর্ক করল ইরান
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
