জোহানেসবার্গে গুলিতে নিহত নোয়াখালীর ব্যবসায়ী সুমন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২৩:৪৮
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম বেলাল হোসেন ওরফে সুমন (৩৫)।
বুধবার (৮ জুলাই) বিকেলে জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তদের গুলিতে মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সুমন বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন সুমন। এক বছর আগে তিনি দেশে এসে ঘুরে গিয়েছিলেন। বুধবার বিকেলে একদল দুর্বৃত্ত তার দোকানে ঢুকে অতর্কিত গুলি চালায়।
সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
আরও পড়ুন
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • স্পেনকে হারানোর আত্মবিশ্বাস বেলজিয়ামের, সেমির লড়াই আজ
- • ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের
- • পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির ফোনালাপ
- • মার্কিন হামলার পর পাকিস্তানকে সতর্ক করল ইরান
- • শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • জোহানেসবার্গে গুলিতে নিহত নোয়াখালীর ব্যবসায়ী সুমন
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
