১০ জুলাই ২০২৬, শুক্রবার, ০১:১২

শিরোনাম
‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক

আসামের রাজ্যপালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আসামের রাজ্যপালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ১৯:২২

ভারতের আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। 

গত মঙ্গলবার (১৭ মার্চ) রাজ্যপালের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান গুয়াহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়। 

সহকারী হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে রাজ্যপাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের জন্য জনগণকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।

সহকারী হাইকমিশনার রাজ্যপালকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন