চুক্তি থাকলেও আনচেলত্তির পাশে নেই ব্রাজিলিয়ান কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২১:১৫
বিশ্বকাপ থেকে ব্রাজিলের আগেভাগে বিদায়ের পর কোচ কার্লো আনচেলত্তির সমালোচনায় মুখর হয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। নরওয়ের কাছে হারের পর আনচেলত্তিকে কোচ পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই তারকা।
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিদেশি কোচের অধীনে শিরোপা জিততে পারেনি কোনো দল। আটবারের বিশ্বচ্যাম্পিয়ন দলগুলো সবাই নিজ দেশের কোচের হাত ধরেই ট্রফি জিতেছে। তবে সেই ইতিহাস ভেঙে ব্রাজিল প্রথমবারের মতো বিদেশি কোচ হিসেবে আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছিল ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়ে।
কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। ২০০২ সালের পর আবারও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। এবার নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।
আনচেলত্তির পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রোমারিও বলেন, নরওয়ের বিপক্ষে দলের হার ছিল লজ্জাজনক ও চরম ব্যর্থতা। তার মতে, এমন পারফরম্যান্সের পর আনচেলত্তিকে আর ব্রাজিলের কোচ হিসেবে রাখা উচিত নয়।
রোমারিও বলেন, তার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে আনচেলত্তির চুক্তি বাতিল করে দিতেন। তবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ইতালিয়ান কোচ।
আরও পড়ুন
- • আলিয়ার ‘আলফা’ নিয়ে সমালোচনার ঝড়, ৬ দিনে আয় ৭৫ কোটি
- • ব্যাটিং ধসে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ
- • চীনের জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
- • চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল কারখানা, প্রাণহানি ২৮
- • ‘আঘাত করলে জবাব পাবেন’, যুক্তরাষ্ট্রকে বাঘের গালিবাফ
- • সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
- • চুক্তি থাকলেও আনচেলত্তির পাশে নেই ব্রাজিলিয়ান কিংবদন্তি
- • জার্মানিতে দাবদাহে প্রাণ গেল ৫ হাজারের বেশি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
