০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২২:৪৫

শিরোনাম
সিলেটে নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম

‘আঘাত করলে জবাব পাবেন’, যুক্তরাষ্ট্রকে বাঘের গালিবাফ

‘আঘাত করলে জবাব পাবেন’, যুক্তরাষ্ট্রকে বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ২১:৩৫

যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে ইরানও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়, বরং ইরানের ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এখনো বুঝতে পারেনি যে তাদের আধিপত্যবাদী নীতি ও চুক্তি ভঙ্গের আচরণ আর জবাবহীন থাকবে না।

তিনি বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়েও কঠোর অবস্থান জানিয়েছেন ইরানের স্পিকার। তার দাবি, এই নৌপথ ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধীনেই পরিচালিত হবে, কোনো বিদেশি হুমকি এতে প্রভাব ফেলতে পারবে না।

এদিকে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র যদি আবারও সামরিক অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন