১০ জুলাই ২০২৬, শুক্রবার, ২৩:৪২

শিরোনাম
বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ২২:২২

গুঞ্জনকে সত্য প্রমাণ করে পর্তুগালের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জর্জ জেসুস। ৭১ বছর বয়সী কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

জেসুসের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে পর্তুগাল। অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ তার অধীনেই খেলবেন জোয়াও নেভেস-ভিতিনিয়ারা। কোচকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে এফপিএফ লিখেছে, ‘আজ থেকে নতুন যাত্রা শুরু।জাতীয় দলে আপনাকে অভিনন্দন জর্জ জেসসু।’ বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগাল বিদায় নিতেই কোচের পদ ছাড়েন রবার্তো মার্তিনেজ। তার ছেড়ে যাওয়া পদেই এবার স্থলাভিষিক্ত হলেন জেসুস। তাতে দীর্ঘ ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।

পর্তুগিজ হওয়ায় দেশের ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে জেসুসের। দেশের ১১টি শীর্ষ ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া ব্রাজিল, সৌদি আরবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো-জোয়াও ফেলিক্সের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই অনেকের ধারণা, তাকে কোচের দায়িত্ব দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছেন রোনালদো।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন