সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৯:০৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে সিলেট দীর্ঘদিন ধরেই একটি উজ্জ্বল উদাহরণ, আর এই ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখা প্রয়োজন।
শুক্রবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। হজরত শাহজালাল, হজরত শাহপরান এবং শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত সিলেট সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণকে তিনি সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
সম্মেলনে উত্থাপিত বিভিন্ন দাবি প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, প্রশাসনে প্রতিনিধিত্ব বৃদ্ধি, সুনামগঞ্জের সাম্প্রতিক ঘটনাসহ বিভিন্ন বিষয় সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, সম্মেলনে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময় পার হয়েছে। পরিস্থিতির আরও উন্নয়নে কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও দেশের ওপর পড়ছে, যা মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।
সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় ও ব্যক্তিগত দপ্তরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্র পরিচালনায় যোগ্যতাকেই প্রধান বিবেচনায় রাখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, তার নির্বাচনী এলাকায় আটটি মন্দির ও চারটি শ্মশানঘাটের সংস্কারকাজ চলমান রয়েছে। এছাড়া জয়ন্তিয়া রাজবাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চলমান উন্নয়নকাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন
- • পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত
- • ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- • কারুর ট্র্যাজেডি নিয়ে ডিএমকের বিরুদ্ধে বিজয়ের অভিযোগ
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস
- • বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন
- • স্পেনে ভয়াবহ দাবানলে মৃত্যু ১২, নিখোঁজ ২৩
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
