১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০০:১৯
দেশজুড়ে টানা বৃষ্টির মধ্যে নতুন করে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) সকালের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। শনি ও রোববার দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ বিভিন্ন বিভাগে ভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি এলাকায় ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ২২৭ মিলিমিটার, যশোরে ১৯৯ মিলিমিটার এবং চুয়াডাঙ্গায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বান্দরবান, কক্সবাজার, বরিশাল ও নোয়াখালীতেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
- • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় কমল তেলের দাম
- • দেশে ফিরেই রোনালদোর চরম প্রতিশোধ, বল না দেয়ার আনফলো করলেন সতীর্থদের
- • হেরে ফিরেও বীরের সম্মান পেল মিশর
- • পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত
- • ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- • কারুর ট্র্যাজেডি নিয়ে ডিএমকের বিরুদ্ধে বিজয়ের অভিযোগ
- • বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার
- • বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বৃদ্ধি
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
