১১ জুলাই ২০২৬, শনিবার, ০২:৩৯

শিরোনাম
পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাঁচ নদীর ৯ স্টেশনে বিপৎসীমার ওপরে পানি, সতর্ক অবস্থায় আরও ৯টি

পাঁচ নদীর ৯ স্টেশনে বিপৎসীমার ওপরে পানি, সতর্ক অবস্থায় আরও ৯টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ১৩:৩১

সক্রিয় মৌসুমি বায়ু ও উজানের ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা এখনো রয়েছে। বর্তমানে পাঁচটি নদীর ৯টি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আরও ৯টি স্টেশন রয়েছে সতর্কসীমায়।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার এবং খোয়াই নদীর বল্লা পয়েন্টে পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া তিস্তা নদীর ডালিয়া, কাউনিয়া ও তারাপুর, কুশিয়ারা নদীর শেরপুর, সুরমা নদীর কানাইঘাট, ছাতক ও সুনামগঞ্জ, সোমেশ্বরী নদীর কলমাকান্দা এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ পয়েন্ট সতর্কসীমায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার এবং বাংলাদেশে চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণে থাকা ১২৭টি স্টেশনের মধ্যে ৭৯টিতে নদীর পানি বেড়েছে, ৪৩টিতে কমেছে এবং পাঁচটিতে অপরিবর্তিত রয়েছে।

নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আরও পড়ুন