নিকলী হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০২:২৭
কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৯) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় আট ঘণ্টা পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে কাপাসিয়া থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। বিকেলে তারা কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়।
নৌকা মেরামতের অপেক্ষায় থাকা অবস্থায় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও তাকে খুঁজে পাননি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভৈরব থেকে আসা ডুবুরি দল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালায়। তবে পর্যাপ্ত আলো না থাকায় শুক্রবারের মতো অভিযান স্থগিত করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শনিবার (১১ জুলাই) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।
আরও পড়ুন
- • নিকলী হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
- • ভিএআর বিতর্কের পর বড় পরিবর্তন আনল ফিফা
- • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় কমল তেলের দাম
- • দেশে ফিরেই রোনালদোর চরম প্রতিশোধ, বল না দেয়ার আনফলো করলেন সতীর্থদের
- • হেরে ফিরেও বীরের সম্মান পেল মিশর
- • পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত
- • ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- • কারুর ট্র্যাজেডি নিয়ে ডিএমকের বিরুদ্ধে বিজয়ের অভিযোগ
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
