১১ জুলাই ২০২৬, শনিবার, ০১:৪৩

শিরোনাম
পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত বদলাচ্ছে চিরাচরিত ধারা, বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর প্রচার হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি নাহিদ ইসলামের সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান শ্রমমন্ত্রীর চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল ‘মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল!’ সংসদে ক্ষোভ সাবিকুন্নাহারের শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত

পলাতক শেখ হাসিনার ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা বহাল রাখলো আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০০:৩২

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বার্তা প্রচার বা প্রকাশ না করার জন্য দেশের গণমাধ্যম ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) এক তথ্যবিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রচলিত আইন অনুযায়ী, আদালতে সাজাপ্রাপ্ত কোনো পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলেও জানানো হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, বিবৃতি বা বার্তা সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে, দেশের গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিকরা আইন ও আদালতের নির্দেশনা মেনে এ বিষয়ে সহযোগিতা করবেন।

আরও পড়ুন